বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

0
64

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তে লাশটি হস্থান্তর করা হয়। গুলিতে নিহতের ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে আর এমন হবে না বলে জানায়।

রোববার (২৮ জানুয়ারী) দিবাগত রাতে পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোরে লাশ হস্তান্তর করা হয়। নিহত রাফিউল ইসলাম ওরফে টুকলু (৩৩) দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, নিহত রবিউলের লাশ ভারতীয় পুলিশ ময়নাতদন্ত শেষে বিএসএফের মাধ্যমে দুই দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করে। লাশ গ্রহণের পর নিহত রবিউলের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার ভোর ৪টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপি সীমান্তের ১নং মেইন পিলারের কাছাকাছি ভারতীয় অংশে বিএসএফের একটি টহল দলের গুলিতে নিহত হয় রবিউল। পরে বিএসএফের সহযোগিতায় কোচবিহারের কুচলিবাড়ি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here