চট্টগ্রামে নির্মিত হয়েছে দেশের প্রথম থিম বেইজড ট্যারেস ভবন

0
79

চট্টগ্রামে নির্মিত হয়েছে দেশের প্রথম থিম বেইজড ট্যারেস ভবন। রাতের বেলা এই ভবনের সৌন্দর্য্য বহুলাংশে বেড়ে যায়।
প্রতিটি ট্যারেস পেয়েছে ডাবল হাইট উচ্চতা, সাইজে বড় হলের মতো। সেখানে দেয়াল ঘেষে তৈরী করা হয়েছে ভার্টিকাল ফরেস্ট। নেচারাল প্লান্ট-গ্রিন আর ইয়েলো মনস্টেরার পাশাপাশি ঘন সবুজ ফার্ন দিয়ে তৈরী হয়েছে এই বন।
সেই সাথে ফেরোসিমেন্টের বিশালাকার টবে লাগানো হয়েছে হুকাচুয়া গাছ। উচ্চতায় কোনো কোনোটি প্রায় ১৫ ফুট।
প্লান্ট চয়েজের ক্ষেত্রে তাপমাত্রা কমাতে সক্ষম এমন গাছ বেছে নেয়া হয়েছে। পুরো ভবনের গায়ে ঝুলে আছে এডিলিয়া।এছাড়া অ্যালোভেরা, অ্যারিকা পাম, গোল্ডেন পোথোস বা সাদা-সবুজ মিশেলের মানি প্ল্যান্ট, স্ন্যাক প্ল্যান্ট বা ফণিমনসা, ফার্ন দিয়ে করা হয়েছে ল্যান্ডস্ক্যাপিং।
এই ভনটিতেও দিনের বেলায় কৃত্রিম আলো জ্বালাতে হয়না। রাতের বেলা পুরো ভবন জ্বলে উঠে লাইট এমিটিং ডায়োডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here