জাতীয় থেকে পবিত্র জিলকদ মাস শুরু By নিউজ রুম - May 20, 2023 0 63 FacebookXPinterestWhatsApp বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২২ মে সোমবার থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু হবে। আজ সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।