এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কায় মাইক্রোবাসে আগুন, নিহত ৭

0
55

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে একটি মাইক্রোবাসে আগুন ধরে ঘটনাস্থলেই সাত যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চালককে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ের ফরিদপুর অঞ্চলের এসপি মাহবুব আলম জানান, শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল।

নিহতদের তিন জন নারী, দুই জন শিশু এবং দুই জন পুরুষ।
স্থানীয়দের বরাত দিয়ে এসপি মাহবুব বলেন, ‘একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেলে মুহূর্তেই আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসের থাকা সাত যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here