ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন,২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে যারা ভারতে আসেন, তারা নাগরিকত্ব পাবেন।

0
126
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন

 

২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে ভারতে আসেন, তারা নাগরিকত্ব পাবেন। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য শান্তনু ঠাকুর-সহ একাধিক বিজেপি নেতা জানাচ্ছেন আগামী কয়েক দিনের মধ্যেই চালু হয়ে যাবে দেশের সংশোধিত নাগরিকত্ব আইন। চার বছরেরও বেশি আগে এই বিতর্কিত আইন দেশের পার্লামেন্টে পাশ হলেও এখনও ধারা তৈরি না হওয়ায় তা চালু হয়নি।

 

এই আইনের ফলে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে সে সব দেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, জৈন ও খ্রিষ্টানরা যদি ধর্মীয় সহিংসতার কারণে ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে ভারতে এসে থাকেন, তাহলে তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন।

 

হিন্দুদের মতুয়া সম্প্রদায়ের অন্যতম শীর্ষ নেতা ও কেন্দ্রীয় জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের পরে পশ্চিমবঙ্গ ও জাতীয় স্তরের একাধিক বিজেপি নেতা বলেছেন যে আগামী সাত থেকে ১৫ দিনের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ চালু হয়ে যাবে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কলকাতায় এসে বলে গিয়েছিলেন যে ওই আইন চালু করে দেবে সরকার।

 

চার বছরেরও বেশি আগে, ২০১৯ সালে যখন আইনটি পাশ করা হয়, সে সময়ে দেশ জুড়ে ব্যাপক প্রতিবাদ হয়েছিল। সেই প্রতিবাদে যেমন নারীরা সামনে এগিয়ে এসেছিলেন, তেমনই বিপুল সংখ্যায় যোগ দিয়েছিলেন মুসলিমরাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here