জাতীয়

জামায়াতের কর্মসূচি পালনে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনিবন্ধিত সংগঠন জামায়াত ইসলামের কোনো ধরনের কর্মসূচি পালন করতে হলে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইন্সটিটিউটে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। সোমবার দলটির চারনেতাকে আটকের পর ছেড়ে দেয়ার কথাও জানান মন্ত্রী।...

ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

গ্রামীণ টেলিকম থেকে শ্রমিক-কর্মচারীদের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। মঙ্গলবার (৩০ মে) দুপুরে দুদক এই মামলা দায়ের করে। এদিকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের ১২ কোটি ১৬ লাখ টাকা কর...

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের টিকিট বিক্রি ১৪ জুন থেকে

ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৪ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। গত ঈদের মতো এবারের ঈদেও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। ঢাকা থেকে এবার ঈদে আন্তঃনগর ট্রেনের আসনসংখ্যা ২৯ হাজার। মঙ্গলবার (৩০ মে) রেল ভবনে এসব তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। মন্ত্রী বলেন,...

র‌্যাব হেফাজতে মৃত্যু: জেসমিনের ভাই-ছেলের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি

র‌্যাব হেফাজতে মারা যাওয়া নওগাঁয় ভূমি অফিসের কর্মী সুলতানা জেসমিনের মৃত্যুর তদন্ত শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত দল। সোমবার বিকালে তারা জেসমিনের ছেলে, ভাই, মামা ও বাড়িওয়ালাসহ দুজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছেন। তবে তদন্ত দল এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি...

পানিতে ডুবে মৃত্যুহার কমাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় রেজ্যুলশন গ্রহণ

বিশ্বব্যাপী পানিতে ডুবে মৃত্যুবরণ করার মতো দুঃখজনক ঘটনা প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চলমান অধিবেশনে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের যৌথ নেতৃত্বে একটি রেজ্যুলেশন গৃহীত হয়েছে। সোমবার জেনেভাতে সর্বসম্মতিক্রমে গৃহীত এ রেজ্যুলেশনটিতে ৭৪টি দেশ কোস্পন্সরশিপ করেছে। জেনেভা স্থায়ী প্রতিনিধির অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ...