জাতীয়

কবির সমাধিতে শ্রদ্ধা জানালো সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ তার ১২৪তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষ্যে প্রিয় কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, কবির পরিবার, সংস্কৃতি মন্ত্রণালয়, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক এবং শ্রেণিপেশার...

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফর শেষে বৃহস্পতিবার দোহা থেকে ঢাকা পৌঁছেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৃহস্পতিবার ভোর ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কাতার সফর শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরলে গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক...

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার (২৫ মে)। ১৩০৬ বঙ্গাব্দের এই দিনে (১১ জ্যৈষ্ঠ) বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মেছিলেন। তার ডাক নাম ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলাম চির প্রেমের কবি।...

আগামী বছর ২ হাজার কোটি টাকা ভূমি কর বাবদ রাজস্ব আদায় সম্ভব হবে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আশাপ্রকাশ করেছেন আগামী বছর থেকে প্রায় ভূমি উন্নয়ন কর বাবদ ২ হাজার কোটি টাকা রাজস্ব হিসেবে সরকারি কোষাগারে জমা দেওয়া সম্ভব হবে। এই অর্থের পরিমাণ ডিজিটাল ভূমি উন্নয়ন কর সিস্টেম স্থাপনের পূর্বে ভূমি কর বাবদ আদায়কৃত অর্থের প্রায় তিনগুণ বা ২০০...

দেশ কিছুটা আর্থিক চাপে আছে: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ বর্তমানে কিছুটা আর্থিক চাপে থাকলেও দ্রুত গতি ফিরবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ বুধবার দুপুরে মৌলভীবাজারের একটি হোটেলে ‘মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চাহিদা বেশি ও জোগান কম থাকায় বাজারে দ্রব্যমূল্য বেড়েছে। দেশ...