জাতীয়

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব-সুজন

দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অতীতে একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হয়েছে। এজন্য সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে হবে। গতকাল সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে আয়োজিত ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচন: প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক এক ভার্চ্যুয়াল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। তারা...

ইসি আলমগীর গাজীপুরে উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন করে দেখাবেন

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশের মধ্যে অত্যন্ত ভালো। অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। ভোটের দিন এবং ফলাফল ঘোষণার সময় পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ইসি...

৩ দিনের সফরে কাতার গেলেন প্রধানমন্ত্রী

তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে যোগ দিতে দেশটির রাজধানী দোহার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকাল সোয়া ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এসময় মন্ত্রিপরিষদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, কূটনৈতিক, তিন বাহিনীর প্রধানসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে...

দুদক কোনও শ্রেণী-পেশার মানুষকে টার্গেট করে তদন্ত করে না-দুদক কমিশনার

দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, দুদক কোনও শ্রেণী-পেশার মানুষকে টার্গেট করে তদন্ত করে না। দুদক সব ধরনের এমনকি সাধারণ মানুষের অবৈধ উপার্জনের বিষয়েও তদন্ত করে থাকে। সোমবার (২২ মে) সকালে চট্টগ্রাম বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়াম চত্বরে দুদক আয়োজিত...

বৃহস্পতিবার সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি

আগামী বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া চট্টগ্রামের সন্দ্বীপ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যানের শূন্য পদের উপনির্বাচনও এদিন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নীলফামারী, সিরাজগঞ্জ, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, নেত্রকোনা ও...