জাতীয়

৩ প্রকল্পের উদ্বোধন করলেন হাসিনা-মোদি

ভারতের অর্থায়নে বাস্তবায়িত আখাউড়া-আগরতলা রেলপথসহ তিনটি উন্নয়ন প্রকল্প যৌথভাবে উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১ নভেম্বর) বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলো উদ্বোধন করেন তারা। উদ্বোধন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক ক্রমাগত নতুন উচ্চতায়...

ডিবি কার্যালয়ে হাসান সারওয়ার্দীকে জিজ্ঞাসাবাদ চলছে

সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দীকে গ্রেফতারের পর তাকে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আনা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে সাভার থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। মিথ্যা পরিচয় দিয়ে অন্যের রূপধারণ করে বিশ্বাসভঙ্গের অভিযোগে করা পল্টন থানার মামলায় মঙ্গলবার বিকালে তাকে সাভার থেকে...

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ডেকেছে ইসি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ইসি কার্যালয়ের সচিব জাহাংগীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪ নভেম্বর ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশন বসবে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে...

তফশিল ঘোষণার আগে ৫২০০০ কোটি টাকার ৩৭ প্রকল্প অনুমোদন

৩৭ টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার আগে রেকর্ড এসব প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার ৬৬৩ কোটি টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ২১ হাজার ৫৯৭ কোটি ৯৭ লাখ টাকা, বৈদেশিক...

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি। স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান। তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে...