দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন মেসি

0
48

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। এরই সুবাদে দেশটির ফ্লোরিডায় পরিবারসহ থাকতে শুরু করেছেন তিনি। ইতোমধ্যে তাকে বাজারও করতে দেখা গেছে। তবে ক্লাবটি হয়ে অভিষেক হওয়ার আগেই এক দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিলেন মেসি। খবর মার্কার।

মায়ামিতে আগামীকাল সমর্থকদের সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে পরিচয় করিয়ে দেবে ক্লাবটি। কিন্তু একদিন আগে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ফ্লোরিডার রাস্তায় তার গাড়ি ট্রাফিক সংকেত বুঝতে না পেরে দুর্ঘটনায় পড়ছিলেন। রাস্তায় ট্রাফিকের লাল বাতি জ্বলে ওঠার পরও না থেমে এগিয়ে গিয়েছিল সামনে। যেখানে সামনের রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ি আসছিল।

তবে ভাগ্য ভালো যে সামনের রাস্তা দিয়ে চলতে থাকা গাড়িগুলো ব্যাপারটি বুঝতে পেরেছে। সেই গাড়িগুলো গতি কমিয়ে দেওয়ায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসি। কিন্তু এটা জানা যায়নি যে সেই সময় গাড়িটি কি মেসি নিজেই চালাচ্ছিলেন কি না।

এদিকে এই ঘটনার পর মেসির গাড়ি পাহারা দিয়ে তাঁর আবাসস্থল পর্যন্ত পৌঁছে দিয়ে আসে ফোর্ট লডারডেলের পুলিশ।

আগামী ২১ জুলাই ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেক হবে। ক্রুজ আজুলের বিপক্ষে মেসির সেই অভিষেক ম্যাচ ঘিরে ইন্টার মায়ামির সমর্থকদের বিশেষ আয়োজনের পরিকল্পনা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here