২০২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে: মমতা

0
54

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে। বিজেপিকে কেন্দ্র থেকে সরিয়ে দেবেন সাধারণ মানুষ। মণিপুরের নারীদের যেভাবে অত্যাচার করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি সরকারের লজ্জা করা উচিত।

শুক্রবার কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আয়োজিত এক সভায় তিনি এ হুশিয়ারি দেন।

কেন্দ্রের সরকারের বিরুদ্ধে মমতার অভিযোগ, চারদিকে জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু চারিদিকে দাঙ্গার নামে ভাগাভাগির চেষ্টা করছে বিজেপি।

তিনি বলেন, আমি চ্যালেঞ্জ নেওয়া লোক। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। ত্রিপুরায় রথযাত্রায় ২৬ জন মারা গেলেন। ট্রেন দুর্ঘটনায় কত মানুষ মারা গেলেন। নমামি গঙ্গে প্রকল্পকেন্দ্রে কত জন দুর্ঘটনায় মারা গেলেন। আমি কিন্তু কিছু বলিনি। মৃত্যু নিয়ে রাজনীতি করি না। কিন্তু বাংলাতে কেউ মারা গেলেই রাজনীতি শুরু করছে বিজেপি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ইন্ডিয়া লড়বে। পাশে সৈনিকের মতো ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে তৃণমূল। ইন্ডিয়াকে জিততে হবে। বিজেপি হারলে ভারত জিতবে।

পঞ্চায়েতে হানাহানির ঘটনা নিয়ে মমতা বলেন, পঞ্চায়েত নির্বাচনে ৭১ হাজার বুথে ভোট হলো। কিন্তু গোলমাল হলো তিন জায়গায়। সব থেকে বেশি খুন হয়েছেন তৃণমূল কর্মীরাই। তৃণমূল কর্মীরা কি তৃণমূল কর্মীদের খুন করবে?

পঞ্চায়েত নির্বাচনে যারা নিহত হয়েছেন, তাদের জন্য চাকরি ও আর্থিক ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেন মমতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here