অচেনা আমি @ তানিয়া সুলতানা

অনলাইন ডেস্ক

অচেনা আমি

@ তানিয়া সুলতানা

দুহাত ধরে বসে বসে
কাব্য করার সময় কোথায় ?
আলমিরাতে তুলে রাখা
স্মৃতির ভাঁজে ন্যাফথালিনের গন্ধ নেওয়ার
সময় কোথায় ?
প্রিয়ার চোখের কালচে তারায়
নীলচে আকাশ ম্লান দেখায়
যত্ন করে অবহেলা রত্ন করে
বুকের খাজে, এতোকিছু…
দেখতে যাওয়ার সময় কোথায় ?
ব্যাস্ত শহর ব্যস্ত গ্রাম
মায়ের দুধের- বাবার ঋণের কতটুকু দাম ?
দিতে পারি , ছুটছি শুধুই উর্ধ্ব শ্বাসে
জীবন কাটে ভুড়ি ভোজের দাসত্বতে !
পুরো জীবন ডুব – সাঁতারে নোনা জলে
জন্ম থেকে ক্ষুধার জ্বালায় জ্বলছে যারা
পুড়ছে তারা মিথ্যাচারের বহ্নি শিখায়
চোখের জলে জোয়ার আসে কানায় কানায়
সমাজ তাদের ফেলছে পিশে পায়ের তলায়
এতোকিছু দেখতে যাওয়ার সময় কোথায়?
নিজের কাছেই নিজের শরীর খুব অচেনা!
চোখের ভাজে স্বপ্নগুলো ধূসর রঙের
চমকে উঠে পড়ছে খসে আরশিখানা
হঠাৎ দেখি যত্নে রাখা মুখোশ ঢঙের !
আমাকে আর আমি কি আর পাচ্ছি খুঁজে?
অন্য কারো কষ্ট গুলো কেমনে বুঝে !
ঈশ্বরের ঐ অট্টহাসির লাগাম টেনে
আমরা শুধুই দৌড়ে মরি তার-ই পিছে ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular