পদ্মা নদীতে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

0
49

রাজশাহী নগরীর মতিহার থানার সাতবাড়িয়া সংলগ্ন এলাকায় গোসলে নেমে পদ্মা নদীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
শনিবার (২২ জুলাই) রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর আড়াইটায় ওই এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের মো. লেবাসের ছেলে মো. সাজিম (১২) ও একই গ্রামের মো. সুখচানের ছেলে মো. সিয়াম (১১)।

ম্যানেজার আব্দুর রউফ জানান, শনিবার দুপুরে দুর্ঘটনাস্থলের সামান্য পূর্বদিক থেকে সিয়ামের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে সজিমের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার সম্ভব না হওয়ায় অভিযান স্থগিত করা হয়। পরে শনিবার সকাল থেকে ফের অভিযান শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here