রোটারেক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ইয়ার লঞ্চিং সভা সম্পন্ন

0
61

রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর অন্যতম ও ঐতিহ্যবাহী ক্লাব রোটারেক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ইয়ার লঞ্চিং সভা চট্টগ্রাম রোটারি সেন্টারে ক্লাব সভাপতি রোটারেক্টর জুনাইদ হাসানের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। উক্ত সভায় সদ্য সাবেক সভাপতি রোটারেক্টর নমিউল হক তোফাইল ক্লাবের দায়িত্ব এবং প্রেসিডেন্ট কলার নতুন সভাপতি রোটারেক্টর জুনাইদ হাসানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

সদ্য দায়িত্ব প্রাপ্ত ক্লাব সভাপতি রোটারেক্টর জুনাইদ হাসান নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করবেন ৩০শে জুন ২০২৪ পর্যন্ত। উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরসিসি রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান। তিনি সমাজে পজিটিভিটি ছড়িয়ে দিতে রোটারেক্টরদের প্রতি আহবান করেন। এতে আরো বক্তব্য রাখেন আরসিসি রোটারিয়ান আফতাব উদ্দিন সিদ্দিকী, রোটারিয়ান আরশাদ চৌধুরী, রোটারিয়ান আবদুল আওয়াল, রোটারিয়ান ফরহাদুল ইসলাম, এক্স রোটারেক্টর রেজাউল করিম ও রোটারেক্টর নুরুল হোসাইন। সভায় আরো উপস্থিত ছিলেন রোটারেক্টর শফিকুল ইসলাম রিফাত, ওয়াহেদ মুরাদ, জুনায়েদ দিহান, জাবেদুল ইসলাম, মহিউদ্দিন রিমন, আল-আসিফ হাওলাদার, আফজল, আনিকা তাবাসসুম, সুমায়েত মাহমুদ, মুহাম্মদ তাইসির, মুহাম্মদ মোরশেদ, সাদিব জুনাইদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here