বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগের বিক্ষোভ মিছিল

0
47

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে কৃষক লীগ। রোববার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগ এ সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেন, বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হওয়ার লক্ষ্যে পূর্বের ন্যায় আবারো অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞ শুরু করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে আজ সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। তারই অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগ বিক্ষোভ সমাবেশ পালন করেছে। স্বতস্ফূর্তভাবে সাধারণ জনগণ এই সমাবেশে অংশগ্রহণ করে জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের আস্থা পুনর্ব্যক্ত করেছে। আমি আজ ঢাকা মহানগরে অন্যান্য স্থানেও কৃষক লীগের সমাবেশের সফলতা কামনা করছি।

প্রধান আলোচকের বক্তব্যে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, বিএনপি-জামায়াতের গতকালকে রাজধানীর প্রবেশপথে অবরোধের নামে, শান্তিপূর্ণ সমাবেশের নাম দিয়ে তাদের পুরাতন চেহারা আবার নতুন করে আবির্ভাব হয়েছে।

তারা বাসে আগুন দিয়েছে, বাসগুলোকে পুড়িয়ে দিয়েছে৷ যুবলীগের নেতার কবজি কেটেছে। গাড়ি ভাঙচুর করছে, অগ্নিসন্ত্রাস করেছে।

তিনি আরও বলেন, বাংলার কৃষক সমাজ উন্নয়নের পক্ষে। বাংলাদেশের কৃষক সমাজ এ দেশের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য চায় না। অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কৃষকনেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বাংলার কৃষক সমাজ। বাংলাদেশ কৃষক লীগ সারা বাংলাদেশের কৃষকদের সাথে নিয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের জন্য রাজপথে আজ থেকে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে।

বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, কেন্দ্রীয় কৃষক সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, আবুল হোসেন, রেজাউল করিম হিরণ, যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক গাজি জসীমউদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, ড. হাবিবুর রহমান মোল্লা, অধ্যাপক নাজমুল ইসলাম পানুসহ কেন্দ্রীয় ও মহানগর কৃষক লীগ নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ আব্দুস সালাম বাবু এবং সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুল মতিন মাস্টার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here