দেশে ফিরলেন তামিম

0
52

লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম ইকবাল। কোমরের ডিস্কে সবমিলিয়ে ৫টি ইনজেকশন নিতে হয়েছে বাঁহাতি এই ওপেনারকে। সেখানে পর্যবেক্ষণ শেষে সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশে এসে পৌঁছেছেন তিনি।

দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হননি তামিম। বিমানবন্দর থেকে বের হয়ে সোজা চলে গেছেন নিজ বাসায়।

জানা গেছে, দেশে ফিরে আপাতত ১৪ দিনের বিশ্রামে থাকতে হচ্ছে তামিমকে। এরপর ধীরে ধীরে অনুশীলনে ফিরবেন ওয়ানডে এই অধিনায়ক।

এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে মিরপুরে। এরপর ৫-৬ আগস্টের মধ্যে ২১-২২ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার কথা নির্বাচকদের।

আগামী দুই-এক দিনের মধ্যে ক্রিকেট বোর্ডের সঙ্গে জরুরি আলোচনার কথা রয়েছে তামিমের। সেখানেই নিজের ভবিষ্যৎ নিয়ে আলাপ করবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here