তারেক-জোবায়দার মামলার রায় বুধবার

0
76
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানেরর বিরুদ্ধে রায়ের জন্য বুধবার দিন ধার্য রয়েছে। ঢাকার সিনিয়র মহানগর স্পেশাল জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করবেন। রায় উপলক্ষে মঙ্গলবার (১ আগস্ট) আদালতপাড়ায় বিএনপিপন্থী আইনজীবীরা দফায় দফায় মিছিল করেছে।
এর আগে ২৭ জুলাই দুদকের পিপি মোশারফ হোসেন কাজল যুক্তি উপস্থান করেন। এসময় তিনি আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন। মোশাররফ হোসেন কাজল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলায় আমরা সব অভিযোগ প্রমাণ করতে পেরেছি। আমরা যুক্তি উপস্থাপন শেষে পৃথক দুই ধারায় তাদের সর্বোচ্চ শাস্তি ১৩ বছরের কারাদণ্ড প্রত্যাশা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here