শহীদুল্লাহ কায়সারের জীবনী নিয়ে সিনেমা, স্ত্রীর চরিত্রে মিম

0
87

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা। ‘দিগন্তে ফুলের আগুন’ শিরোনামে এ ছবিটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। ছবিটিতে শহীদুল্লাহ কায়সারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

আজ মঙ্গলবার (১ আগস্ট) থেকে সিনেমার শুটিং শুরু হয়েছে। মিম তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন সিনেমা’।

সিনেমাটি নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, সিনেমাটির গল্প শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনী অবলম্বনে। অসাধারণ একটি গল্পের সিনেমা। এতে আমি অভিনয় করছি শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে। আমার বিশ্বাস ভালো কিছু হবে।

এদিকে আগামী ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমা।সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল।

মিমকে সর্বশেষ দেখা গেছে ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজে। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here