কেজি ৫ টাকা দাম কমল চিনির

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন চিনির দাম প্রতি কেজি ৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ১৩৫ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ১৩০ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত প্যাকেট চিনি ১৪০ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হলো।

নতুন এই দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমানো হয়েছে। এতে করে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম হবে ১৭৪ টাকা, যা বর্তমানে প্রতি লিটার ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিনের নতুন দর হবে ১৫৪ টাকা লিটার, যা বর্তমানে প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৫৯ টাকায়।

আজ রোববার বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নির্ধারণ করা এই দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

এতে আরও বলা হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য কমে যাওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের নতুন এ দাম নির্ধারণ করল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular