মেসিকে ‘নকল’ করলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা

0
70

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল, বিশ্বকাপ ট্রফি যে শিয়রে রেখে ঘুমাতে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ককে। এই ছবিটি বেশ আলোচনার জন্মও দেয়। এবার মেসির দেখানো পথ বেছে নিলেন হেনি হেরমোসো। নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর স্প্যানিশ এই স্ট্রাইকার ট্রফি শিয়রে রেখে ঘুমিয়েছেন। এই ছবিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

হেরমোসো বিশ্বকাপ ট্রফি শিয়রে রেখে ঘুমানোর ছবি নিজেই টুইট করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘সেরা স্বপ্নটাই…সত্যি হলো।’

এর আগে বিশ্বকাপ জিতে দেশে ফিরে একটি হোটেলে ঘুমাতে গিয়েছিল আর্জেন্টিনা দল। মেসি ঘুমাতে গিয়েছিলেন বিশ্বকাপ ট্রফি সঙ্গে নিয়ে। বিছানায় মাথার পাশে থাকা আরেকটি বালিশে ‘শুইয়ে’ রেখেছিলেন বিশ্বকাপ ট্রফিটি। সেই ছবি মেসিই পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। হেরমোসো মেসিকে অনুকরণ করেই এমন ছবি প্রকাশ করেছেন।

এদিকে স্পেন ও বার্সেলোনা নারী দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হেরমোসার এ পোস্টে ‘ভিউ’ ২৩ লাখ ও লাইকসংখ্যা ৬৩ হাজার। মেসি তার সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করার পর তাতে লাইকসংখ্যা ৫ কোটি ৪৪ হাজার। ইনস্টাগ্রামে এটি তৃতীয় সর্বোচ্চ লাইক পাওয়া পোস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here