৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

0
56

যশোর সদর উপজেলার বসুন্দিয়া বানিয়ারগাতি রেলক্রসিংয়ে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। তবে প্রায় ছয় ঘণ্টা পর উদ্ধার কাজ শেষে পুনরায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

বৃহস্পতিবার (২৪ আগস্ট) যশোর রেলওয়ের ট্রাকিং অফিসার মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৪টার দিকে ওই রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

যশোর সিঙ্গিয়া রেলওয়ের স্টেশন মাস্টার কেএম রিয়াদ হাছান জানান, বৃহস্পতিবার ভোরে নাটোরের উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছালে লাইনচ্যুত হয়। এ ঘটনা কেউ হতাহত হয়নি। তবে ওয়াগনে থাকা ৩৫ হাজার লিটার ডিজেল খাদে পড়ে যায়। এ সময় এলাকাবাসীরা ওই তেল পানি থেকে আলাদা করে তুলে নিয়ে গেছে।

অফিসার মাহবুব হোসেন জানান, উদ্ধার কাজ শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here