চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন

0
59

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় ছুরিকাঘাতে নূর নবী (১০) নামে এক কিশোর নিহত হয়েছে।শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে হিলভিউ আবাসিকের ১০ নম্বর সড়কে একটি বন্ধ গ্যারেজের সামনে থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, স্থানীয়রা হিলভিউ আবাসিক এলাকার একটি বন্ধ গ্যারেজের সামনে এক কিশোরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here