চট্টগ্রামে বৃষ্টির কারণে পিছিয়ে দেওয়া এইসএসসি পরীক্ষা এক ঘণ্টা দেরিতে  শুরু হবে

0
99

চট্টগ্রামে বৃষ্টির কারণে পিছিয়ে দেওয়া এইসএসসি পরীক্ষা বৃষ্টি নিয়ে শুরু হয়েছে। সারারাত চট্টগ্রামে বৃষ্টি হাওয়ায় অনেক জায়গায় পানি জমে যাওয়ায় দূর্যোগের শিকার হয়েছে শিক্ষার্থীরা। রাস্তায় দেখা দেয় যানবাহন সংকট। অনেক পরীক্ষার্থী ঘর থেকে কাপড়, জুতো নিয়ে এসে সেন্টারের আশেপাশে পড়তে হয়েছে।

এদিকে অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম শহরে সৃষ্ট জলাবদ্ধতায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালন জানায়, ২৬ আগস্ট দিবাগত রাতের অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম শহরে সৃষ্ট জলাবদ্ধতায়, আজ ২৭ আগস্ট থেকে শুরু হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে, সিটি করপোরেশন এলাকার ২৭টি পরীক্ষা কেন্দ্র ও হাটহাজারী ও ফতেয়াবাদ কলেজ কেন্দ্রে পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, যে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীদের পৌঁছাতে সমস্যা হচ্ছে সেগুলোতেও অনুরূপ নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে বিলম্ব হলেও পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ নিশ্চিত করার জন্যে কেন্দ্র প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরেও সকল কেন্দ্রের সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যোগাযোগ অব্যাহত আছে বলে জানায় মন্ত্রণালয়।

গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল এইসএসসি পরীক্ষা। কিন্তু চট্টগ্রাম বিভাগের অধিকাংশ কেন্দ্র, এবং এলাকায় পানি উঠায় পরীক্ষা একসপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় আজ।

১৭ আগস্ট থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়।
তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা তারিখ পেছানো হয়।

রোববার অন্যান্য শিক্ষা বোর্ডের মতো চট্টগ্রাম বোর্ডেও এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর আলিম পরীক্ষায় অংশ নেবেন ৯৮ হাজার ৩১ পরীক্ষার্থী। এদের মধ্যে ৫৩ হাজার ৬৩ জন ছাত্র ও ৪৪ হাজার ৯৬৮ জন ছাত্রী।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অংশ নেবেন ১ লাখ ৫২ হাজার ৭১৭ পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৯ হাজার ৫৭৩ জন ও ছাত্রী ৪৩ হাজার ৯৬৮ জন। আর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৬৭ হাজার ২৮৯ পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দেবেন।

এইচএসসির ১৭ আগস্টের বাংলা প্রথম পত্র (১০১) পরীক্ষা আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র (১০২) পরীক্ষা আগামী ১ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে। ২২ আগস্টের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা (১০৭) ৩ অক্টোবর সকালে এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা (১০৮) ৫ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে।

আর ৮ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ হবে। ১৭ অক্টোবরের মধ্যে ব্যবহারিকের খাতা ও অন্যান্য কাগজপত্র বোর্ডের জমা দিতে বলা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার প্রতিনিধিকে।

আলিমে ১৭ আগস্টের কুরআন মজিদ (২০১) পরীক্ষা আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য পরীক্ষা আগামী ৩ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে।

২২ আগস্টের বাংলা প্রথম পত্র পরীক্ষা আগামী ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আগামী ৮ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে। ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে আলিমের ব্যবহারিক পরীক্ষা শেষ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here