সম্রাটের অবৈধ সম্পদের মামলায় চার্জ শুনানি পেছাল

অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

জ্ঞাত আয় বহির্ভূত আইনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ পিছিয়েছে। আদালত আগামী ২ অক্টোবর চার্জ শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন।

আজ সোমবার মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। এদিন সম্রাট আদালতে হাজিরা দেন। তবে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। এছাড়া, তার স্থায়ী জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত আগামী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। চার্জ শুনানির পরবর্তী তারিখ ২ অক্টোবর ধার্য করা হয়।

জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

Similar Articles

Advertismentspot_img

Most Popular