প্রধানমন্ত্রীর সঙ্গে দেড় ঘণ্টা ছিলাম, সিন্ডিকেট বিষয়ে কথা হয়নি-বাণিজ্যমন্ত্রী

0
51

অনলাইন ডেস্ক

সিন্ডিকেট বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আমি ঠিক জানি না কালকে প্রশ্ন কী ছিল, প্রধানমন্ত্রী কী মিন করে বলেছেন। ওই মিটিংয়ের পরে আমি তো প্রায় দেড় ঘণ্টা তার সঙ্গেই ছিলাম। তখন আমার সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি।’

আজ বুধবার দুপুর ১২টায় রাজধানীর একটি হোটেলে সফররত ‌‘ইউএস- বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ এর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে মঙ্গলবার ব্রিকস নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে সিন্ডিকেট নিয়ে প্রশ্ন করলে তিনি বাণিজ্যমন্ত্রীকে ধরবেন বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘সেটাতো প্রধানমন্ত্রী বলেছেন, আমি তো কিছু বলিনি। সেসময় কী পরিস্থিতিতে তিনি বলেছেন। উনি কী মিন করে বলেছেন সেটা আমি কী করে বলবো।’

সিন্ডিকেটের বিষয়ে হাত দেয়া যাবে না বক্তব্য প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙবো এ ধরনের কথা তো আমি বলিনি। বলেছি যে, আমাদের যখন জিসিনপত্রের দাম বাড়ে তখন আমরা চেষ্টা করি যে, ন্যায্য দামে বিক্রি হওয়া উচিত। সেটা আমাদের ভোক্তা অধিকার দিয়ে চেষ্টা করি। কখনো কখনো আমাদের লোকবল কম হওয়ার কারণে কিছুটা শ্লথ হয়। আমি এ কথাটাই বলেছি।’

তিনি বলেন, ‌‘আমি যে কথাটা বলেছিলাম, জেল-জুলুম এ ধরনের ব্যবস্থা নিলে পরে…। আমি সেটেল করছি আলোচনার মাধ্যমে, যেন এটা লজিক্যাল হয়। হঠাৎ করে জেল-জুলুম দিলে পরে মানুষের দুর্ভোগ বাড়বে। আমি এটাই বলেছিলাম। তবে আলোচনা করে আমরা ব্যবস্থা নিতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here