মহিউদ্দিন চৌধুরী’র নামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামকরণ করায় প্রধানমন্ত্রী কে অভিনন্দন জানালো শেখ মহিউদ্দিন বাবু

0
66

 

লালখান বাজার টু এয়ারপোর্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে চট্টল বীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী’র নামে নামকরণ করায় দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী যুবলীগের সংগঠক শেখ মহিউদ্দিন বাবু। বিবৃতিতে তিনি বলেন আন্তর্জাতিক অঙ্গনে অবিশ্বাস্য ও দুর্দান্ত সফলতা অর্জন করেছে বাংলাদেশ। বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিং ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের কারণে আমাদের প্রধানমন্ত্রীকে “এজেন্ট অফ চেঞ্জ” এবং “প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন” পুরস্কার প্রদান করা হয়েছে। আইসিটি খাতে সরকারের অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনটি আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হয়েছে। এগুলো হল “উইটসএ গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯”, “ডিসিডি এপ্যাক অ্যাওয়ার্ড -২০১৯” এবং “গভর্নসাইডার ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৯”।

দারিদ্রতা বিমোচনে অবদানের জন্য তাঁকে “সাউথ-সাউথ পুরস্কার” প্রদান করা হয়েছে। ২০১২ সালে ইন্টারন্যাশনাল ট্রাইবুনাল ফর দ্যা ল অফ দ্যা সিতে মিয়ানমারের সাথে এবং ২০১৪ সালে জাতিসংঘের ট্রাইব্যুনাল সমুদ্রসীমা সংক্রান্ত আইনি লড়াইয়ে জয় সরকারের অভূতপূর্ব সাফল্য। মিয়াানমার সেনাবাহিনীর দ্বারা নির্মম নির্যাতনের শিকার হওয় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য মিয়ানমার সাথে সীমানা খোলার সরকারের সিদ্ধান্তকে বিশ্ব সম্প্রদায় প্রশংসা করেছে। নিঃস্ব রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত খোলার সাহসী সিদ্ধান্তের স্বীকৃতি হিসাবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যভিত্তিক ‘চ্যানেল-৪ নিউজ’ ২০১৭ সালে “মানবতার জননী” হিসাবে আখ্যায়িত করেছে। এই সাফল্যগুলো আমাদের প্রধানমন্ত্রীকে স্থানীয় নেতা থেকে বিশ্ব নেতাতে রূপান্তর করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here