মিরাজের সেঞ্চুরিতে বিশাল রানের পথে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ওপেনিংয়ে দারুণ শুরু পেলেও ৬৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়েছিল বাংলাদেশ। পজিশন বদলে ওপেনিংয়ে নামা মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত সেই চাপ তো দূর করলেনই, রীতিমতো আফগানিস্তানের বোলারদের তুলোধুনো করলেন। এরই মধ্যে সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ।

এশিয়া কাপের বাঁচামরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে ২৩৪। ১০০ রান নিয়ে একপাশে মিরাজ, আরেক পাশে ৮৮ রানে অপরাজিত শান্ত। দুজনের জুটি থেকে এখনো পর্যন্ত এসেছে ১৭১ রান। এই নিয়ে পঞ্চমবারের মতো তৃতীয় উইকেটে দেড়শ বা এর বেশি রান দেখল বাংলাদেশ।

এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে মাত্র ৭ ওভার ৫ বলেই পূরণ হয় দলীয় অর্ধশতক। প্রথম পাওয়ার প্লের একেবারে শেষ বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬০ রানের মাথায় ৩২ বলে ২৮ রান করা মোহাম্মদ নাইমকে বোল্ড করেন স্পিনার মুজিব-উর-রহমান। ব্যাটিং অর্ডারে উন্নতি পেয়ে তিনে নামলেও সুবিধা করতে পারেননি তাওহীদ হৃদয়। পরের ওভারেই গুলবাদিন নাইবের বলে ক্যাচ দিয়ে ফেরেন কোনো রান করার আগেই। এরপরই জুটি বাঁধেন শান্ত ও মেহেদী।

এশিয়া কাপে এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ফলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই। জয় পেলে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও শ্রীলংকার মধ্যে গ্রুপ ‘বি’র শেষ ম্যাচে। সেই ম্যাচে শ্রীলংকা জিতলে কোনো সমীকরণ ছাড়াই সুপার ফোর খেলবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতলে প্রত্যেক দলের একটি করে জয় হবে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে সুপার ওভারের দিকে।

এদিন তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে শামীম হোসেন পাটোয়ারীর। একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular