নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার

0
138

শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা প্রয়োজনমতো চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ফোনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এসব কথা জানান।

তিনি বলেন, ‘ম্যাডাম নিবিড় পর্যবেক্ষণে আছেন। ডাক্তাররা, মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিন দুই-তিনবার দেখছেন। প্রয়োজনমতো পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন। সেই অনুযায়ী যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নিচ্ছেন তারা।’

গত ৯ আগস্ট থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম তদারকি করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান সব সময় চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং মনিটরিং করছেন।

বোর্ডের একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি একেবারে ‘স্লো’। বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সার্বক্ষণিক তারা মনিটরিংয়ে রাখছেন।

খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, লিভারসহ নানা জটিলতায় ভুগছেন। একাধিকবার মেডিকেল বোর্ড জানিয়েছে, খালেদা জিয়ার যেসব জটিলতা রয়েছে, সেসবের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তাকে বিদেশে লিভার ট্রান্সপারেন্ট সুবিধা সংম্বলিত আধুনিক মাল্টিপারপাস অ্যাডভান্স সেন্টারে পাঠানো জরুরি। এসব সুপারিশের পর সরকার তা নাকচ করে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here