আলোকিত সমাজ গড়তে তরুণদের বই পড়ার অভ্যাস করতে হবে -আ.জ.ম নাছির

0
45

বই জ্ঞাণের প্রতীক, বই আনন্দের প্রতিক। বইকে সবসময় নিজের বন্ধু মনে করতে হবে। বর্তমান তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে বিরত রাখতে বই পড়ার প্রতি মনোযোগী হতে হবে। আলোকিত সমাজ গড়তে তরুণদের বই পড়ার অভ্যাস করতে হবে। গত ২ সেপ্টেম্বর শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত। তরুণ লেখক আদর্শ শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলো ও স্বপ্নফেরির প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক এর পঞ্চম গ্রন্থ আলোকিত পথের সন্ধানে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান পৃষ্টপোষক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের উপদেষ্টা ও বোয়ালখালী পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ড.শামসুদ্দিন শিশির।

সাইফুদ্দিন খালেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নজরুল গবেষক ড. কামাল উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব রুস্তম আলী, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ নুর হোসেন, হাজী জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী মোঃ জানে আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য মাওয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হাজী মোঃ আলম ববি, আবির প্রকাশনীর কর্ণধার মুহম্মদ নুরুল আবসার, বাংলা টিভির ব্যুরো প্রধান চৌধুরী লোকমান, জেবিসি’র ম্যানেজার আলহাজ্ব মাহবুব খান, ইঞ্জিনিয়ার সৈয়দ মোরশেদ উল্লাহ, প্রফেসর তাসনিম উদ্দিন চৌধুরী, দেশ বরেণ্য শায়ের তানভির মহিউদ্দিন, লেখকের পিতা আমেরিকা প্রবাসী হাজী জাফর আহমদ, মাতা ফেরদৌস বেগম, হাজী আবু তৈয়ব, সিরাজুল হক কাঞ্চন, বেলাল মোঃ সাইফুদ্দিন, মোঃ গোলাম মোস্তফা, কফিল উদ্দীন রানা, নোমান উল্লাহ বাহার, পূর্বাশার আলোর সভাপতি মোঃ আবু সাদেক, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সিকদার, মোঃ আবু বক্কর চৌধুরী পারভেজ, ওমর ফারুক, রাশেদুল আরেফিন জিসান, জিন্নাত সুলতানা ঝুমা, আসিফ ইকবাল, মোঃ সেলিম, আবদুল্লাহ আল হারুণ, আবু জোবায়ের রিয়াজ, প্রলয় চৌধুরী মুক্তি, মোঃ আলমগীর, সাজ্জাদ হোসেন, রবিউল মোস্তফা, মোঃ ইসকান্দর, মোস্তাক আহমদ, নুরুল আবসার, হাবীবুর রহমান, আকতার হোসেন, তাজুল ইসলাম মানিক, নুরুল কবির, সোহেল সাব্বির, সৈয়দ আরমান, মোহাম্মদ মোরশেদ, শাহরিয়ার জয়, মহি উদ্দিন হেলালী, আবদুল্লাহ বিন রিদুওয়ান, জাহেদুল ইসলাম জয়, মোঃ জলিল, মোঃ মোস্তক, মোঃ ইসকান্দর, মোঃ আলমগীর, মোঃ ইয়াকুব, সোহেল রানা, ফরিদা ইয়াসমিন, নাজমা সুলতানা নুপুর, রিফাত জাহাজ, ডাঃ মামুন, রক্সি জাহান, খিস্টনা, নিলু দাশ, আবু মুছা, মোঃ নিখাল, সৈয়দ নজরুল, মনজুর মোরশেদ, সাকিব আল হাসান, সাইদুল করিম রিয়াদ, বখতিয়ার হোসেন, মোঃ এমরান, ইমরান হোসেন পরান, দিদার আলম, এডভোকেট বেলাল প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here