মিরাজের পর লিটনের বিদায়

অনলাইন ডেস্ক

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে নাসিম শাহর বলে শূন্য রানে ফেরেন আগের ম্যাচে সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজ। আর পঞ্চম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে ব্যক্তিগত ১৬ রানে আউট হন লিটন দাস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩১ রান করেছে বাংলাদেশ।

আজ বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে একটিই পরিবর্তন হয়েছে। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া নাজমুল হোসেনের জায়গায় খেলছেন লিটন দাস। অসুস্থতার কারণে এশিয়া কাপের শুরু থেকে ছিলেন না লিটন।

গতকালই বাংলাদেশের বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজের জায়গায় দলে আনা হয়েছে অলরাউন্ডার ফাহিম আশরাফকে।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), সালমান আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, শাদাব খান (সহ-অধিনায়ক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular