পরিবর্তনশীল সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই–অতিরিক্তি জেলা প্রশাসক

0
59

“পরিবর্তনশীল সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আমাদের বাংলাদেশে সাক্ষরতা দিবসের সূচনা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সাক্ষরজ্ঞান সম্পন্ন সমাজ গঠনের বিকল্প নেই।”

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলার মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহোদয় জনাব মো: আবদুল মালেক উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।

শুরুতে “পরিবর্তনশীল সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মো: আবদুল মালেক মহোদয়ের নেতৃত্বে শিশু শিক্ষার্থী, শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে এক জাকজমকপূর্ণ র‌্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বেতার টেলিভিশন উপস্থাপক দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানকালে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জনাব সৈয়দ মোক্তার হোসেন বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঝরে পড়া, সুবিধাবঞ্চিত শিশুদের সাক্ষরতার আওতায় আনার জন্য একযোগে কাজ করে যাচ্ছে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক কর্মকর্তা রিপন কুমার বড়–য়া, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন, পিটিআই এর সুপারইনডেন্ট জয়নাল আবেদীন, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, উন্নয়নকর্মী ও শিক্ষার্থীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here