হায় ,মরণ @ নিগার শামীমা

0
73

হায় ,মরণ

@ নিগার শামীমা

গোটা একটা জীবন যদি কাটিয়ে দেয়া যেত ভালোবেসে
কারো পথ আগলে দাঁড়িয়ে থাকা যেত যদি বারো মাস
এমন মাদকতা আত্মায় মিশে থাকতো যদি সারাটি জীবন
উল্টো পথে লেখা হলেও কবিতার সুখ্যাতি আর সুনাম
তথাপি আমি আর কোথাও যেতে চাইতাম না,হায়! মরণ

পাথরের পৃথিবীতে হতো যদি আরও গভীর বদনাম
কঠিন জীবন জুড়ে থাকতো যদিও আরও অপনাম
বিধি নিষেধের দেয়াল ঘেঁষে থাকতো যদি আরও সুরক্ষা
তবু আমি আর কোথাও যেতে চাইতাম না ,কোনোদিন!

গহীন অরণ্যের মাঝে করতো যদিও বাঘ ভল্লুকের ভয়
জীবনের দিনগুলো জুড়ে থাকতো যদিও উত্তপ্ত জ্বালা ক্ষয়
যদি হেঁটে হেঁটে পার পাওয়া যেত এমন বেহেস্ত দোযখ পথ
পথ পরিক্রমায় যদিও-বা আরও উত্তপ্ত হতো আকাশ
আমি তবু কোথাও যেতে চাইতাম না ,কখনো কোনোদিন..

-নিগার শামীমা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here