কোনো স্ক্রিপ্টই ভালো লাগছে না : মিম

0
58

 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। একের পর এক ছবি দিয়ে পর্দা মাতাচ্ছেন এই অভিনেত্রী। গেল বছর ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন এই নায়িকা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’।

অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। সম্প্রতি তার দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে। মন খারাপের একটি ছবি পোস্ট করে মিম ক্যাপশনে লেখেন, পরাণের ‘অনন্যা’ অথবা দামালের ‘হাসনা’র মতো চরিত্রগুলো করার পেছনে মূল লক্ষ্য ছিল নতুন কিছু করার।

তিনি আরও লেখেন, কিন্তু আজকাল আমার ক্যারেক্টারগুলোর মধ্যে নতুন কোনো চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছি না। আমি চাই এমন কিছু করতে যা দিয়ে নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে পারি।

প্রসঙ্গত, সম্প্রতি মিম নতুন একটি সিনেমার কাজ শেষ করেছেন। ‘দিগন্তে ফুলের আগুন’ নামের এই চলচ্চিত্রে মিম অভিনয় করেছেন লেখক, গবেষক, শিশুসংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের চরিত্রে। আর এই ছবিতে তার স্বামী শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। ছবিটির পরিচালক ওয়াহিদ তারেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here