২০৩৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব!

0
136

গত কয়েক বছর ধরেই ফুটবলে অগণিত টাকা বিনিয়োগ করে চলছে সৌদি আরব। ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমার জুনিয়র, সাদিও মানেদের মতো বিশ্ব তারকারা পাড়ি দিয়েছেন মধ্যপ্রাচ্যে। ফুটবলে বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে তাদের মূল লক্ষ্য ফুটবল বিশ্বকাপ আয়োজন করা।

শোনা গিয়েছিল, ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করবে সৌদি আরব। কিন্তু শেষ পর্যন্ত ২০৩৪ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার মতো বিড করে তারা। কিন্তু বিশ্বকাপ আয়োজনের আবেদন চূড়ান্তভাবে জমা দেয়ার মাত্র এক ঘন্টা আগে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া।

সকারুরা নাম প্রত্যাহার করে নেয়ায় এককভাবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের আবেদনকারী দেশ হিসেবে দাঁড়ায় সৌদি আরব। তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ২০৩৪ সালের বিশ্বকাপটি মধ্যপ্রাচ্যের এই আরব দেশেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অস্ট্রেলিয়া ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার বিষয়ে আর এগুবো না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here