*হেমন্তের শেষে * ঃ ফাতেমা হক মুক্তামনি

0
458

*হেমন্তের শেষে *
ফাতেমা হক মুক্তামনি

বাতাবী লেবুর শিশির ভেজা পাতায়
আমি রোজ হেমন্ত ছুঁয়ে দেখি,
প্রকৃতির নিয়মেই ফিরে ফিরে আসে হেমন্ত
আবার ফিরে যায়, শেষ হয় এক অন্তরায়
শীত চলে আসে ধানকাটা ফষলের মাঠে।
ক্রমাগত গাঢ় হতে থাকে শীত
রুপালী চাঁদভরা কোজাগরী রাতে
বইতে থাকে হীমেল হাওয়া
গুটিসুটি হয় মানুষ আর ঘরছাড়া গরুপাল
রাখালের কণ্ঠে ভেসে আসে ভাটিয়ালি সুর।
মরাদিঘীর স্বল্প জলে ধোঁয়া ওঠে হিমেল হাওয়া
তবুও স্নান সেরে পবিত্র হয় গাঁয়ের বধূ !
পাড়ভাঙা পথে হেঁটে চলে ডাহুক ডাহুকী
রসশুন্য খেজুরগাছ অপেক্ষারত গাছিয়ালের
ঘাসফড়িঙ ছুটে এসে বসে ঘাসফুলের রক্তডগায়।
কামিনীকাঞ্চন , শিউলি ঝরে পড়ে
দুঃখী প্রেমিকার অভিমানী মুখে !
দিগন্ত জুড়ে মনখারাপের ঠনঠনে বাতাস
মুখগুঁজে জলকেলি খেলে অগণিত বুনোহাঁস !
সরিষাফুলের হলুদরঙা মাঠ মাড়িয়ে
আমি আবার অপেক্ষা করি তোমার ___
আমি অপেক্ষা করি বসন্তের।
বারকিং রিভার সাইড, লন্ডন ।
শুভ বিকেলবেলা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here