গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনপ্রিয় বিএনপি নেতা লিয়াকত আলীর বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে ।
আজ ২০ শে ডিসেম্বর বুধবার বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবি রিজভী স্বাক্ষরিত পথে তার বহিষ্কারাদেশ প্রত্যিহার করা হয়।
পত্রে তার প্রাথমিক সদস্য হিসেবে দলের সকল কর্মকান্ডের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন বলে উল্লেখ করেন ।
উল্লেখ্য লিয়াকত আলী দল থেকে বহিষ্কার হলেও দলীয় সকল কর্মকান্ডে অংশগ্রহণ বন্ধ করেনি। তিনি দক্ষিণজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বিগত প্রায় ৭০ দিন এলাকার শত শত জনগণ পুলিশ যেন তাকে গ্রেফতার করতে না পারে তার বাড়িতে রাত দিন পাহারা বসান।
বিএনপি নেতা লিয়াকত আলীর চেয়ারম্যানের বহিস্কার আদেশ প্রত্যাহার
অনলাইন ডেস্ক
Previous article
Next article

