সাকিবদের কাঁদিয়ে জয়োল্লাসে তামিমের ফরচুন বরিশাল

অনলাইন ডেস্ক

সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে হারিয়ে জয়ের হাসি ফুটেছে তামিমের ফরচুর বরিশালের।

শনিবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টায় বিপিএলের তৃতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স।

হাইভোল্টেজ ম্যাচটিতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে রংপুর। জবাবে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বরিশাল।

সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের মুখোমুখি তামিম ইকবালের ফরচুন বরিশাল। সমর্থকদের তাই আলাদা একটা আগ্রহ ছিল এই ম্যাচ ঘিরে। লড়াইটা যেন পরিণত হয়েছিল সাকিব বনাম তামিমের। সেই লড়াইয়ে জিতলেন তামিম।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর রাইডার্স : ২০ ওভারে ১৩৪/৯ (ব্রান্ডন ০, রনি ৫, সাকিব ২, সোহান ২৩, আজমতউল্লাহ ৬, শামিম ৩৪, নবি ১০, শেখ মেহেদী ২৯, মুরাদ ৭*, হাসান ০, সালমান ৮* ; ইমরান ৪-০-৩২-১, খালেদ ৪-০-৩১-৪, ভেল্লালাগে ৪-০-১৭-১, রাকিবুল ৪-০-৩১-০, মিরাজ ৩-০-১৩-২ ও শোয়েব ১-০-৯-১)।

ফরচুন বরিশাল : ১৯.১ ওভারে ১৩৮/৫ (তামিম ৩৫, ইব্রাহিম ১২, মিরাজ ২০, সৌম্য ১, মুশফিক ২৬, শোয়েব ১৭* ও মাহমুদউল্লাহ ১৯* ; আজমতউল্লাহ ১-০-১২-০, সালমান ২-০-১৫-০, হাসান ৩-০-২৫-০, শেখ মেহেদী ২.১-০-২৪-০, সাকিব ৪-০-১৬-২, নবি ৩-০-২৫-১ ও হাসান ৪-০-১৭-২)।

ফল: ৫ উইকেটে ফরচুন বরিশাল জয়ী।

Similar Articles

Advertismentspot_img

Most Popular