হিরো আলমকে গুলি করে হত্যার হুমকি

0
209

ইউটিউবার হিরো আলমকে হত্যার হুমকি দিয়েছেন এক দুর্বৃত্ত। হোয়াটসঅ্যাপে পিস্তলের ছবি ও খুদে বার্তা পাঠিয়ে দু’দিনের মধ্যে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গুলি করে হত্যার হুমকি দেয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দিবাগত রাতে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে এই হুমকি দেয়া হয়। ট্রান্সজেন্ডার ইস্যুতে আলোচনায় আসা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক আসিফ মাহতাবকে নিয়ে মন্তব্য করার অভিযোগে হিরো আলমকে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেননি হিরো আলম।

হিরো আলম বলেন, এখন ঢাকার বাইরে আছি। নিরাপত্তার জন্য কাউকে অবস্থান সম্পর্কে জানাচ্ছি না। তবে দ্রুত ঢাকায় ফিরে আইনি পদক্ষেপ নেব। আমি নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি।

তিনি আরো জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি +৯৭১ কোড সংবলিত একটি নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। রাত ৩টা ২৫ মিনিটে ওই ব্যক্তি আরেকটি খুদে বার্তা পাঠায়। সর্বশেষ রাত ৩টা ২৮ মিনিটে পিস্তলের ছবি পাঠিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি লিখেন, প্রকাশ্যে তোরে গুলি করমু…। আমি আসিফ মাহাতাবকে নিয়ে কোনো বাজে মন্তব্য করিনি। কে, কেন হুমকি দিয়েছে জানি না।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here