দুর্নীতিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় : টিআই

0
64

দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) অনুযায়ী দক্ষিণ এশিয়ায় শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয় আর প্রথমে নাম আফগানিস্তানের। এবং বিশ্বের ১৮০টি দেশের মধ্যে দশম দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ। বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) সম্প্রতি ২০২৩ সালের এ ধারণা সূচক প্রকাশ করে।

সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীতে সংস্থাটির বাংলাদেশ শাখা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য তুলে ধরেন।

অন্যদিকে ১০০ পয়েন্টের মধ্যে ৯০ পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক। ৮৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় ফিনল্যান্ড। ৮৫ পয়েন্ট পেয়ে তৃতীয় নিউজিল্যান্ড।

দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) এমন একটি সূচক যা “বিশেষজ্ঞ মূল্যায়ন এবং মতামত সমীক্ষা দ্বারা নির্ধারিত সরকারী ক্ষেত্রের দুর্নীতির ধারণা স্তর অনুসারে” দেশগুলিকে স্থান দেয়৷ সিপিআই সাধারণত দুর্নীতিকে “ব্যক্তিগত লাভের জন্য অর্পিত ক্ষমতার অপব্যবহার” হিসাবে সংজ্ঞায়িত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here