কানে সানি লিওনের বাজিমাত

0
63

বলিউডের অন্যান্য নায়িকারা যখন লাল গালিচার সাথে ম্যাচিং করে ড্রেসাপ করতেই ব্যস্ত তখন সিনেমার হাউসফুল শো উপহার দিয়ে কানের আসর মাতাচ্ছেন বলিউডের হট গার্ল সানি লিওন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এ বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল এন্ট্রি অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’ সিনেমাটির। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাহুল ভাট এবং সানি লিওন।

এবৃহস্পতিবার মধ্যরাতে সেই সিনেমার স্ক্রিনিং হতে চলেছে কান-এ। এমনি সুখবর জানিয়ে ইনস্টাগ্রামে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন সানি লিওন।

সেখানে সানি লিখেছেন, ‘আমাদের সিনেমা ‘কেনেডি’র সমস্ত টিকিট মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। ভীষণ গর্বিত! যে কারণে ‘কেনেডি’র পুরো টিম উচ্ছ্বসিত। মধ্যরাতে উদযাপনের সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।’

এক সাক্ষাৎকারে সানি লিওনি জানিয়েছিলেন, ‘শৈশব থেকেই ভাবতাম, কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার মুহূর্ত কেমন হবে। আমার সৌভাগ্য যে, এবার আমার সিনেমা এখানে দেখানো হবে। আমি রেড কার্পেটে হাঁটব। আমি তো বিশ্বাসই করতে পারছি না। যখনই মনে করছি, আনন্দের চোটে চোখে জল চলে আসছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here