আইপিএল পুরস্কারে কে কত টাকা পেলেন

অনলাইন ডেস্ক

শেষ ওভারের নাটকীয়তায় গুজরাট টাইটান্সকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস। এ জয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরে রেকর্ড পঞ্চমবার শিরোপা ঘরে তুললো মহেন্দ্র সিং ধোনির দল। আইপিএলে এতদিন ৫টি শিরোপা জিতে এককভাবে শীর্ষে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই এর আগে ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।

এবারের আইপিএলে মোট ৬০ কোটি ৩১ লাখ টাকারও বেশি প্রাইজমানি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে শিরোপা জেতা চেন্নাই সুপার কিংস প্রাইজমানি হিসেবে জিতেছে ২৫ কোটি ৯৪ লাখ টাকা। আর রানার্সআপ গুজরাট টাইটান্স পেয়েছে ১৬ কোটি ৮৬ লাখ টাকা।

আইপিএলে কে কত টাকা পুরস্কার পেয়েছেন এক নজরে দেখে নিন :

চেন্নাই সুপার কিংস : ২৫ কোটি ৯৪ লাখ টাকা।

গুজরাট টাইটান্স : ১৬ কোটি ৮৬ লাখ টাকা।

তৃতীয় স্থান মুম্বাই ইন্ডিয়ান্স : ৯ কোটি ৭ লাখ টাকা।

চতুর্থ স্থান লখনৌ সুপার জায়ান্টস : ৮ কোটি ৯৭ লাখ টাকা।

ফেয়ার প্লে দিল্লি ক্যাপিটালস : শুধু ট্রফি

টুর্নামেন্ট শেরা শুভমান গিল : ১২ লাখ ৯৬ হাজার টাকা।

সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ শামি : ১২ লাখ ৯৬ হাজার টাকা।

সেরা উদীয়মান জয়শাওয়াল : ১২ লাখ ৯৬ হাজার টাকা।

গেম চেঞ্জার শুভমান গিল : ১২ লাখ ৯৬ হাজার টাকা।

সুপার স্ট্রাইকার গ্লেন ম্যাক্সওয়েল : ১২ লাখ ৯৬ হাজার টাকা ও গাড়ি।

সর্বোচ্চ চার শুভমান গিল : ১২ লাখ ৯৬ হাজার টাকা।

সর্বোচ্চ ছক্কা ফাফ ডু প্লেসি : ১২ লাখ ৯৬ হাজার টাকা।

সবচেয়ে দীর্ঘ ছয় ডু প্লেসি : ১২ লাখ ৯৬ হাজার টাকা।

মৌসুম সেরা ক্যাচ রশিদ খান: ১২ লাখ ৯৬ হাজার টাকা।

সেরা পিচ ও গ্রাউন্ড ওয়াংখেড়ে ও ইডেন গার্ডেন্স : ৬৪ লাখ ৯৬ হাজার যৌথভাবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular