সংগীতশিল্পী ঐশীর অন্যরকম হলুদ শেষ

অনলাইন ডেস্ক

আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর চলতি বছরের ২ এপ্রিল আরেফিন জিলানীর সঙ্গে বাগদান সারেন সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। তখন জানিয়েছিলেন, ঈদের পর বেশ জাঁকজমক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসবেন ঐশী-জিলানী।

এরমধ্যে গতকাল (৩১ মে) টিএম রেকর্ডসের আয়োজনে অনুষ্ঠিত হল অন্যরকম এক হলুদ সন্ধ্যা, যেখানে উপস্থিত ছিলেন ঐশীর পরিবার, টিএম রেকর্ডসের কর্ণধার কৌশিক হোসেন তাপসসহ এক ঝাঁক শিল্পী ও তারকা। অন্যরকম পারিবারিক আবহে অনুষ্ঠিত হল এ সংগীতশিল্পীর গায়ে হলুদ অনুষ্ঠান। জানা গেছে, আগামীকাল ২ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসবেন এ গায়িকা।

সংগীতশিল্পী ঐশীর অন্যরকম হলুদ সন্ধ্যা, বিয়ে ২ জুন

 

এদিন হলুদ সন্ধ্যার আয়োজন শুরু হয় ঐশীর সদ্য প্রয়াত বাবার একটি চিঠি দিয়ে। সে চিঠি শুনে কান্নায় ভেঙে পড়েন ঐশী। লুইপার মজার উপস্থাপনায় মঞ্চে এসে হাজির হন লুঙ্গি পারভেজ (সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ)। একে একে মজার সব পারফরমেন্সে মঞ্চে আসেন আনিকা, লুইপা, তূর্য, নাবিলা, সজল,পূজা, নাদিয়া ডোরা, নিলয় প্রমুখ।

মজার মজার গানে ঐশীর সতীর্থ সংগীতশিল্পীরাই হয়ে ওঠেন ড্যান্সার। নাচে অংশ নেন ঐশী ও তার হবু বর জিলানিও। নৈশভোজের পর মঞ্চে গিটার হাতে তুলে নেন কৌশিক হোসেন তাপস। তার সঙ্গে যুক্ত হয়ে একে একে গান পরিবেশন করেন শিল্পীরা। গান করেন ঐশীও।

ঐশী বলেন, আমার বাবা মায়ের পরে কৌশিক হোসেন তাপস ভাইয়া মুন্নী ভাবি আমাকে সন্তানের মতো করে সংগীতজীবনে বড় করে তুলেছেন। তাদের ঘিরে আমাদের সংগীতশিল্পীদের যে বলয় তাই আমাদের টিএম পরিবার। গায়ে হলুদের এমন আনন্দঘন মুহূর্ত উপহার দেয়ায় টিএম পরিবার ও গানবাংলাকে অনেক ধন্যবাদ।

 

সংগীতশিল্পী ঐশীর অন্যরকম হলুদ সন্ধ্যা, বিয়ে ২ জুন গায়ে হলুদের আয়োজনে উপস্থিত থেকে ঐশী-জিলানিকে আশীর্বাদ জানিয়েছেন বরের বাবা-মা, ঐশীর মা নাসিমা মান্নান, টিএম পরিবারের দুই মধ্যমনি কৌশিক হোসেন তাপস-ফারজানা মুন্নী, ব্যান্ড লিজেন্ড হামিন আহমেদসহ দুই পরিবারের অনেকেই।

Similar Articles

Advertismentspot_img

Most Popular