খাতে বরাদ্দ বাড়ল সাড়ে ৬ হাজার কোটি টাকা

0
94

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮৮ হাজার ১৬২ কোটি টাকা, যা চলতি চলতি অর্থবছরে ছিল ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা। সেই হিসাবে গত অর্থবছর থেকে আগামী অর্থবছরের জন্য ৬ হাজার ৭১৩ কোটি টাকা বেশি বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শিক্ষা খাতে বরাদ্দের এ তথ্য তুলে ধরেন।

প্রস্তাবিত বাজেটে দেখা যায়, প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৩৪ হাজার ৭২২ কোটি টাকা, যা গত বাজেটে ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা, যা গত বছর ছিল ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা। কারিগরি ও বৃত্তিমূলক এবং মাদ্রাসা শিক্ষায় ১০ হাজার ৬০২ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, যা গত বছর ছিল ৯ হাজার ৭২৭ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অথর্মন্ত্রী বলেন, ‘সকল স্তরে শিক্ষার মান বৃদ্ধি’ আমাদের বিশেষ অঙ্গীকার। শিক্ষাখাতে বিগত ১৪ বছরে আমাদের অনুসৃত নীতি-কৌশল ও লক্ষ্যাভিমুখী সম্পদ সঞ্চালনের সুফল আমরা পেয়েছি। এই সুস্পষ্ট প্রতিফলন আমরা আর্থসামাজিক চলকসমূহের অগ্রগতি থেকে দেখতে পাচ্ছি। আজকের শিশুরাই আমাদের উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গঠনের স্বপ্নকে বাস্তব রূপ দেবে। তাই শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লব, জলবায়ু পরিবর্তনের অভিঘাতসহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য সক্ষম করে তুলতে চাই। আমাদের চাওয়া হলো বিজ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর, দক্ষতাবর্ধক, উদ্ভাবন ও সৃজনশীলতা সহায়ক এবং সেবার মানসিকতা, দায়িত্ব ও বিবেকবোধ জাগ্রত করার উপযোগী শিক্ষা প্রদান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here