ঢাকা-১৭ আসনে উপনির্বাচন আ. লীগের মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

0
98

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিতরণ করবে আওয়ামী লীগ। এছাড়া ৯টি পৌরসভার মেয়র পদে এবং ৩৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য আগ্রহীদের কাছে ফরম বিতরণ করবে দলটি।

আজ বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ জুন শনিবার থেকে ৬ জুন মঙ্গলবার পর্যন্ত (প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আরও পড়ুন: ফারুকের আসনে উপনির্বাচন ১৭ জুলাই, ব্যালটে ভোট

আগ্রহী প্রার্থীরা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

আওয়ামী লীনের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে করার কথা বলা হয়েছে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here