পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ ঘোষণা 

0
57

কয়লা সংকটে শেষ-মেষ বন্ধই হয়ে যাচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। দুপুর সাড়ে ১২টা নাগাদ কেন্দ্রটি সাময়িক সময়ের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এক প্রকৌশলী। সোমবার (৫ জুন) সকালে তিনি  জানান, কেন্দ্রটি সব মিলিয়ে বেলা ১২টা পর্যন্ত চালানো যাবে। কয়লা সংকটে এর আগে তিন দফা রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। কিন্তু এবারই প্রথম পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ হচ্ছে।

গত কয়েক দিন ধরেই দেশে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধের বিষয়টি আলোচনা হচ্ছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও কেন্দ্রটি বন্ধের কথা জানিয়ে বলেছিলেন, ‘জ্বালানি সংকটের কারণে ৫ জুনের পর পায়রা বিদ্যুৎকেন্দ্র সাময়িক সময়ের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাবে।’ ২৫ দিনের জন্য বন্ধ থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রর এক প্রকৌশলী সকালে বলেন, ‘এখন ৪০০ টনের মতো কয়লা মজুত আছে। এই কয়লা দিয়ে সাড়ে ১২টা নাগাদ কেন্দ্রটি চালানো যেতে পারে।’

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রর বিল বকেয়া পড়েছে ৩০০ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সময় মতো ডলার ছাড় করতে রাজি না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। গত মাসে চীনা বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পায়রা বিদ্যুৎ কেন্দ্রর জন্য কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা দিলে বিপদে পড়ে পায়রা। তখন থেকে বাংলাদেশ ব্যাংক তৎপর হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

কেন্দ্রটিকে ৩০০ মিলিয়ন ডলারের মধ্যে এখন ১০০ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে। তা দিয়ে বড় জোর আর দু’মাস চালানো যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here