লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির হারিকেন মিছিল রাজধানীতে

0
150
দেশব্যাপী অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। এই হারিকেন মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।মঙ্গলবার (০৬ জুন) রাত ৮ টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির, যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ঢাকা কলেজের সভাপতি শাহিনুর রহমান শাহিন প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here