ইন্টার মায়ামিতে যাওয়ার কারণ জানালেন মেসি

অনলাইন ডেস্ক

সাবেক ক্লাব বার্সেলোনা বা সৌদি আরবের ক্লাব আল হিলালে নয়, যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন লিওনেল মেসি। সব গুঞ্জনকে উড়িয়ে মেজর লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা। এমন খবর মেসি নিজেই নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার রাতে স্পেনের দুটি ক্রীড়া পত্রিকা মুন্দো দেপোর্তিভো ও স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে মেসি মায়ামিতে যোগ দেওয়ার খবরটি জানান। মেসি বলেন, ‘আমি মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনও চুক্তির সব কাজ সারতে পারিনি। এখনও কিছু বিষয় বাকি আছে। তবে আমরা এই লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ইউরোপ ছাড়তে চেয়েছি। এটা সত্য যে আমার সামনে অন্য ইউরোপিয়ান দলের প্রস্তাবও ছিল। তবে সেটা নিয়ে একদমই ভাবিনি। কারণ, ইউরোপে খেললে শুধু বার্সেলোনায় যেতাম।’

তবে বার্সা কেন ফেরেননি মেসি? তিনি বলেন, ‘আমি আসলেই বার্সেলোনাতে ফিরতে চেয়েছিলাম এবং এটা নিয়ে খুবই শিহরিত ছিলাম। কিন্তু সেখান থেকে বিদায়ের সময় যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছিল, সেই অবস্থার মধ্যে আবার পড়তে চাইনি; সামনে কী ঘটবে, তা দেখার অপেক্ষায় থাকতে এবং অন্যের হাতে নিজের ভবিষ্যৎ তুলে দিতে চাইনি। শুনেছিলাম আমাকে আনার জন্য বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের পারিশ্রমিক কমাতে হবে। সত্যি বলতে, আমি এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে চাইনি, কিংবা এসব কিছুর দায় নিতে চাইনি।’

Similar Articles

Advertismentspot_img

Most Popular