আদালত পরিবর্তন চেয়ে জাপানি দুই শিশুর বাবার আবেদন খারিজ

0
73

জাপানি দুই শিশু কার জিম্মায় থাকবে এ সংক্রান্ত আপিল শুনানিতে বিচারকের প্রতি আস্থাহীনতায় আদালত পরিবর্তন চেয়ে বাবা ইমরান শরীফের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি মামনুন রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে এই মামলার বিচার হবে ঢাকা জেলা জজ আদালতে।এসময় আদালতের শুনানিতে ইমরান শরীফের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাসিমা আক্তার লাভলী। আর জাপানি মায়ের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

আদেশের পর আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট নাসিমা আক্তার লাভলী জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবেন তারা।

তিনি আরও জানান, আপিল বিভাগ নির্দেশ দিয়েছিলেন ৯০ দিনের মধ্যে ঢাকা জেলা জজ আদালতে আপিল নিষ্পত্তি করতে। কিন্তু ইমরান শরীফ আপিল কোর্টে মামলা পরিচালনা না করে জেলা জজ আদালতের পরিবর্তে হাইকোর্টে আপিল শুনানি চেয়ে আবেদন করেন, যা খারিজ করেছেন হাইকোর্ট। আগামী ১৫ জুন ঢাকা জেলা জজ আদালতে আপিল শুনানির জন্য দিন ঠিক করা আছে।

দুই শিশুর মধ্যে এখন বড়জন মায়ের কাছে ও ছোটজন বাবার সঙ্গে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here