সুষ্ঠু নির্বাচন হলে আমাকে হারাতে পারবে না: হিরো আলম

0
54

‘বরিশাল সিটি করপোরেশনের মতো নির্বাচন হলে জিততে পারব না। তবে সুষ্ঠু নির্বাচন হলে আমাকে হারাতে পারবে না।’ বৃহস্পতিবার (১৫ জুন) রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন আসন্ন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম বা হিরো আলম।

তিনি বলেন, গাজীপুর সিটিতে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেই বিশ্বাস থেকে প্রার্থী হয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে আমাকে হারাতে পারবে না। আর যদি বগুড়ার মতো নয়-ছয় হয়, তাহলে তো বুঝতেই পারছেন সেটা হবে ষড়যন্ত্র।

এর আগে বগুড়াতে তাকে নয়-ছয় করে হারানো হয়েছে জানিয়ে হিরো আলম বলেন, বারবার কেন আমাকে হারানো হচ্ছে। প্রতিবাদ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। আমার সমস্যা তো আমি খুঁজে পাচ্ছি না। এখানেও আমাকে হারায় কি না, সেটাই আমি দেখবো।

হিরো আলমের পেছনে বিএনপি বা অন্য দল আছে কি না- এমন প্রশ্নের জবাবে আলোচিত এ ইউটিউবার বলেন, অনেকের মনেই এ প্রশ্ন জেগেছে। আমি প্রথম থেকেই একাই লড়াই-সংগ্রাম করতেছি। আমার পেছনে কেউ নেই। ভবিষ্যতে যদি দলে যোগ দিই, তাহলে বুঝবেন আমার পেছনে কেউ আছে।

তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here