২০২৪ সালের এইচএসসি পরীক্ষাও পুনর্বিন্যাস সিলেবাসে

0
198

২০২৪ সালের এইচএসসি পরীক্ষাও ২০২৩ সালের পুনর্বিন্যাস করা সিলেবাসে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার (২০ জুন) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, ‘২০২৩ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে পুনর্বিন্যাস করা সিলেবাসে। আগামী ২০২৪ সালের পরীক্ষাও অনুরূপভাবে নেওয়া হবে।’

প্রসঙ্গত, পুনর্বিন্যাস করা সিলেবাসে ১০০ নম্বরের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে এ বছর।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘২০২৩ সালে যে ধরণের সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে, অনুরূপ সিলেবাসে অনুষ্ঠিত হবে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা।’

এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমান, বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ, কারিগরি অধিদফতরের মহাপরিচালক মো. মহসিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here